
চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্বপাড়ার মধ্যে রাত ১০টায় শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাবিব, রিয়াদ, নাইম, আলাউদ্দিন, সবুজ ও রাব্বি। তাঁদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রথমে পুলিশ গিয়ে সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম গিয়ে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, পৌর এলাকার রান্ধুনীমুড়া ডিগ্রি কলেজ মাঠে গত সোমবার বিকেলে সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়রের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তামিম ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক আজকের পত্রিকাকে বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে