চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদকে ধানের শীষের প্রতীকে প্রার্থী ঘোষণার পর থেকে স্থানীয় পর্যায়ে দলের একটি অংশ বিদ্রোহ করেছে। এই পরিস্থিতিতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সব ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন না পেয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকেরা আন্দোলন শুরু করেছেন। দলের মনোনয়ন না পেয়ে ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হান্নান। এই আসনে হান্নান ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, বিএনপি-সমর্থিত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোজাম্মেল, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্বাস উদ্দিনও মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলের নেতা-কর্মীদের বিদ্রোহ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বলেন, ‘শুনেছি, আমাকে এবং আমার দলের বিভিন্ন ইউনিটের দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আমাদের বহিষ্কার করা হয়নি। আমি দলীয় মনোনয়ন পাইনি, এতে কোনো দুঃখ নেই। কারণ, ফরিদগঞ্জ উপজেলার দলীয় সব কমিটির সমর্থন আমার পক্ষে রয়েছে। এ জন্য আমি ধানের শীষ পাই আর না পাই, আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। স্বতন্ত্র থেকে নির্বাচন করব।’
ঘটনার সত্যতা স্বীকার করে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, ‘আমরা অনেকবার চেষ্টা করেছি, সবাই যেন এক হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কেন্দ্রকে বিষয়টি জানালে তাঁরা আমাদের নির্দেশ দেন, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সব ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে