
চাঁদপুরের মতলব উত্তরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের সদস্যরা বাড়ির বাসিন্দাদের গলায় রামদা ধরে স্বর্ণালংকার, টাকাসহ ২৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মিঁয়াজি বাড়িতে প্রবাসীর নিজাম উদ্দিনের ঘরে এ ডাকাতি হয়। এ সময় ঘরে নিজামের স্ত্রী নার্গিস আক্তার এবং স্কুলপড়ুয়া তিন ছেলেমেয়ে ছিল। নিজাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছেন।
নার্গিস জানান, রাতে ১০-১২ ব্যক্তি দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁদের মারধর করেন। তাঁদের সামনে রামদা ধরে রাখেন যাতে তাঁরা চিৎকার না করেন। এর মধ্যে আলমারি-বাক্স ভেঙে জিনিসপত্র নিয়ে যান। যাতে ১১ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ৭০ হাজার টাকা, দুটি দামি ঘড়ি, একটি মোবাইল ফোন, রুপার অনেকগুলো গয়না, বিদেশি পোশাকসহ মূল্যবান অনেক কিছু ছিল।
নিজামের ভাই শরীফ উল্যাহ বলেন, ‘খবর পেয়ে আমি ঢাকা (কর্মস্থল) থেকে বাড়িতে ছুটে আসি। আচমকা কী ঘটে গেল কিছুই বুঝতে পারছি না। আমার ভাইয়ের অনেক ক্ষতি হয়ে গেল।’
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, ‘আমি ও আমাদের সার্কেল এএসপি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই এবং সরেজমিন পরিদর্শন করি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (এএসপি, মতলব সার্কেল) খাইরুল কবির বলেন, ‘সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে