
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নিগার সুলতানা ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
পৌরবাসীর ওপর নতুন করে কোনো প্রকার কর আরোপ ছাড়াই এই অর্থবছরে ৬৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকা উদ্বৃত্ত রেখে ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকা।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৩৭ টাকা, পানি রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার টাকা, মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৪৮৭ টাকা।
এ অর্থবছরে পৌরবাসীর ওপর কোনো প্রকার করারোপ করা হয়নি জানিয়ে পৌর প্রশাসক নিগার সুলতানা বলেন, ‘পৌরবাসীর উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ভৌত অবকাঠামো তথা রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, পানি ও বিদ্যুৎ লাইন নির্মাণ-পুনর্নির্মাণ বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ কল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেলটা, আলফা, ডেলটাপ্লাস ভ্যারিয়েশন ভাইরাস এবং ম্যালেরিয়া/ ইনফ্লুয়েঞ্জা/নিউমোনিয়া প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে।’
এ ছাড়া পৌর কবরস্থানের জন্য ভূমি ক্রয় করা, ক্রয়কৃত ভূমি উন্নয়ন। পৌরসভার জন্য ক্রয়কৃত ভূমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা। পৌরসভার উন্নয়নের জন্য নতুন প্রকল্পের অন্তর্ভুক্তির জন্য নতুন ১০টি প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা প্রদান। পৌরসভার ক্রয়কৃত ভূমিতে পৌর গরু-ছাগলের বাজার সম্প্রসারণ করা। টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্পের শাহরাস্তি পৌরসভায় অনুকূলে ২৪ কোটি টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো। পৌরসভা ড্রেন নির্মাণের জন্য ১৫ কোটি এবং ল্যান্ড ফিল্ড ১৫ কোটি ও ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আলাদা ২টি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান প্রমুখ।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে