
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ওই কমিটির পক্ষ থেকে পৃথক দুটি কারণ দর্শানোর নোটিশ গনমাধ্যমে পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জালাল উদ্দিনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মতলব উত্তর উপজেলা বিএনপি গ্রুপে আলমগীর সরকার আইডি থেকে ‘ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিন’ লেখা, ছবি ও ধানের শীষ প্রতীক-সংবলিত ফটোকার্ড পোস্ট করেন; যা উল্লিখিত কমিটির দৃষ্টিগোচর হয়।
অপর দিকে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমদ ১২ জানুয়ারি স্থানীয় দৈনিক পত্রিকা মেঘনা বার্তায় নির্বাচনের নির্ধারিত তারিখের আগে প্রচারণা করেছেন; যা উল্লিখিত কমিটির দৃষ্টিগোচর হয়।
উভয় প্রার্থীর ক্ষেত্রে নোটিশে উল্লেখ করা হয়, ‘নির্বাচনের নির্দিষ্ট তারিখের তিন সপ্তাহ আগে প্রচার নির্বাচনী আচরণবিধিমালা লঙ্ঘনজনিত শাস্তিযোগ্য অপরাধ।
এমন পরিস্থিতিতে প্রার্থী তোফায়েল আহমদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্য আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তৎমর্মে কমিটির অস্থায়ী কার্যালয়ে তথা সিভিল জজ আদালত, মতলব, চাঁদপুরে ২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হলো।
‘ব্যর্থতায় আপনাদের বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে