
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীর্ঘদিনের প্রিয় ফুটবল দল ব্রাজিলের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন মো. মিন্টু মিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে আখাউড়া পৌর এলাকার খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
মিন্টু মিয়া পৌর এলাকার টানপাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত মিন্টু মিয়া জনসম্মুখে সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল করেন। পরে নিজেকে ‘পবিত্র’ ঘোষণা করে সৌদি আরব জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে নতুন দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। এ সময় স্থানীয়দের নিয়ে একটি আনন্দ মিছিলও করেন তিনি। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিন্টু মিয়া বলেন, ‘ব্রাজিলকে অনেক দিন সমর্থন করেছি। কিন্তু এখন নতুন চ্যালেঞ্জ নিতে চাই। তাই সৌদি আরবের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সৌদি আরবের সমর্থনে ৫০০ ফুট দীর্ঘ পতাকা প্রদর্শনেরও পরিকল্পনা করেছি।’
অনুষ্ঠানে উপস্থিত আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাকদির খান খাদেম বলেন, ‘মিন্টু ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দল পরিবর্তন করেছে। আমরা তার এ আয়োজনকে স্বাগত জানাই। এতে ফুটবলকে ঘিরে মানুষের আগ্রহ ও উৎসবের আমেজ আরও বেড়েছে।’
মিন্টুর দলবদলের খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ কেউ মজা করে ঘটনাটিকে ‘আখাউড়ার সবচেয়ে বড় ফুটবল ট্রান্সফার’ বলেও মন্তব্য করেছেন।
স্থানীয়দের মতে, আখাউড়ায় দুধ দিয়ে গোসল করে এক দল ছেড়ে অন্য দলের সমর্থক হওয়ার এমন ঘটনা এর আগে দেখা যায়নি। ব্যতিক্রমী এ আয়োজন এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে