
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যেভাবে পরিচালনা করবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। কিন্তু আমাদের দায়িত্ব মূলত এটাই হবে, সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করা।’
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।
এ সময় খুরশীদ হোসেন আরও বলেন, ‘স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা সেটা দৃঢ়ভাবে করব। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা মানসিকভাবে তৈরি আছি।’
র্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা এই দেশের সন্তান। এই দেশ আমাদের। এই দেশের জনগণ আমাদের। আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।’
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) শাহগীর আলম, পুলিশ সুপার (এসপি) শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ প্রমুখ। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন র্যাবের মহাপরিচালক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে