
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড়ের মাটিচাপায় সাইমন মিয়া (২৫) নামে এক ট্রাক্টরশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার বায়েক ইউনিয়নের বড় বায়েক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাইমন মিয়া ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কালা মিয়াসহ একটি চক্র পাহাড়ের মাটি অবৈধভাবে বিক্রি করে আসছিল। গত কয়েক দিন বড় বায়েক গ্রামের ওহাব মাস্টার ও ইউছুফ মিয়ার মালিকানাধীন একটি পাহাড় থেকে কালা মিয়াসহ চক্রটি ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছিল।
ট্রাক্টর দিয়ে মাটি বিভিন্ন এলাকায় নেওয়া হয়। সেই মাটি বিক্রিতে ব্যবহৃত ট্রাক্টরশ্রমিক ছিলেন সাইমন মিয়া। রোববার ভোরে ট্রাক্টরে ভেকু দিয়ে মাটি লোড করা হচ্ছিল। এ সময় পাহাড়ের উপরিভাগের মাটি ধসে পড়ে সাইমন মিয়ার ওপর। তাঁকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাইমন মিয়া।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে