
আজ বিজয়া দশমী, অর্থাৎ দেবী দুর্গার বিদায়বেলা। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও ভক্তদের হৃদয়ে বেজেছে বিষাদের সুর, পাশাপশি রয়েছে আনন্দের ঢেউ। দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করে বিজয় অর্জন করায় দিনটি বিষাদ ও আনন্দের যুগল ফ্রেমের এক রঙিন উৎসব। এই আনন্দ উদ্যাপনে মণ্ডপে মণ্ডপে চলে সধবা রমণীদের সিঁদুরখেলা।
রোববার বেলা ১টার দিকে পূজা-অর্চনা শেষে ভক্ত নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করে আনন্দে মেতে ওঠেন। এর আগে পুরোহিতের বিদায়ী প্রণামমন্ত্র পাঠের মাধ্যমে সকাল ১০টার দিকে দর্পণ বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়েই দুর্গাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিদায়লগ্নে ভক্তদের কান্নাভেজা চোখ এই বিষাদকে আরও মহিমান্বিত করে তোলে।
শাস্ত্রমতে, সিঁদুর হলো নারীর শক্তি ও পুনর্জাগরণের প্রতীক। তাই বিজয়া দশমীর দিনে সধবা নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে রাঙিয়ে তোলেন। তাঁরা প্রার্থনা করেন, মা দুর্গা যেন সবাইকে স্বামী-সংসারে সুখে-শান্তিতে রাখেন।
ভক্তরা বলেন, ‘মায়ের বিদায়ের সুরে কষ্ট হচ্ছে, তবে মা আবারও বছর ঘুরে আশীর্বাদ নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন—এই ভেবেই সান্ত্বনা পাচ্ছি।’ সিঁদুরখেলার মাধ্যমে তাঁরা প্রত্যাশা করেন, মা তাঁদের সুখে-শান্তিতে রাখবেন। তাঁরা আরও প্রার্থনা করেন, মা পুনরায় ফিরে আসার আগপর্যন্ত দেশের প্রত্যেক মানুষ যেন সুখী ও সমৃদ্ধ জীবন পায়।

গগন সাহারবাড়ী পূজামণ্ডপের পুরোহিত রতন চক্রবর্তী জানান, পৌরাণিক কাহিনি অনুসারে দেবী দুর্গা দশম দিনে অশুভ শক্তি অসুরকে পরাজিত করেন। আজ সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। এর মধ্য দিয়ে ভক্তদের আশীর্বাদ করে দেবী দুর্গা নৌকায় করে কৈলাসে স্বামীগৃহে ফিরে গেছেন। তিনি এক বছর পর আবারও ভক্তদের মাঝে ফিরে আসবেন। ভক্তরা দেবী দুর্গার কাছে শান্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশ কামনা করে প্রার্থনা জানান।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে