
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সাইবার নিরাপত্তা আইনটা ডিজিটাল নিরাপত্তা আইনের পাশে রেখে যদি পড়া হয়, তাহলে তারা বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন করা হয়েছে এবং যেখানে ওনাদের আপত্তি ছিল সেইগুলাকে দূর করা হয়েছে।’
আজ বৃহস্পতিবার আখাউড়া আজমপুর স্টেশনে জাতীয় শোক দিবস ও ১৫ আগস্টের শহীদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের জনসভা শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে গতকাল বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের এক মন্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমি মনে করি, এটি নিবর্তনমূলক আইন। যেভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট “কালো আইন” হিসেবে চিহ্নিত হয়েছিল, বর্তমানে যে অবস্থায় আছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের খসড়া, সেটি প্রণীত হয়ে গেলে, এটাও “কালো আইন” হিসেবে চিহ্নিত হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার জীবন, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, জেলা পরিষদের সদস্য আবদুল আজিজ প্রমুখ।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে