
কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের বাণিজ্য কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে গতকাল সোমবার এক দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাসের স্বাক্ষরিত এক চিঠিতে এই বন্ধের বিষয়টি জানানো হয়েছিল। এক দিনের ছুটি শেষে আজ সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিনের জন্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক ছিল।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে