
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জব্দ করা প্রায় চার কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস এলাকায় ভেকু দিয়ে গর্ত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণে এসব পণ্য ধ্বংস করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশের সময় জব্দ করা পণ্যগুলো দীর্ঘদিন গুদামে সংরক্ষিত ছিল। পরবর্তীকালে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গঠিত কমিটির উপস্থিতিতে এসব পণ্য বিনষ্ট করা হয়।
ধ্বংস করা পণ্যের মধ্যে প্রায় ৯৫ শতাংশই ছিল ভারতীয় আতশবাজি। এ ছাড়া জর্দা, সিগারেট, কসমেটিকস, পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্যও ছিল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
আখাউড়া কাস্টমসের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ করা এসব পণ্যের বেশির ভাগই আমদানি-নিষিদ্ধ বা অনুপযোগী। এর মধ্যে আতশবাজি, শাড়ি-লুঙ্গি এবং কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য রয়েছে। কাস্টমসের ধ্বংস কমিটির মাধ্যমে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ফাহাদ আল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ ইবনে সাদেক এবং আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে