যৌতুকের টাকা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে প্রথম ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়েছেন তাঁর স্বামী। এরপর কেটে দিয়েছেন তাঁর মাথার চুল। আহত অবস্থায় ওই নারী থানায় সশরীরে গিয়ে অভিযোগ করেছেন। এর পর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় গতকাল মঙ্গলবার এই নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম মীম আক্তার। প্রায় সাত বছর আগে একই এলাকার দিনু মিয়ার (২৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। দিনু মিয়া পেশায় সেলুনকর্মী।
মীম বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে বাবার বাড়ি থেকে ব্যবসার জন্য পাঁচ লাখ টাকা এনে দিতে চাপ দিয়ে আসছিলেন। গতকাল সকালে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় দিনু মিয়া খেপে গিয়ে তাঁকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গাল ও হাতে আঘাত করেন। দিনু তাঁর মায়ের সহযোগিতায় মীমের মাথার চুল কেটে দেন।
মীমের পরিবারের সদস্যরা জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত মীমকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, ভুক্তভোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরিবার জানিয়েছে, মীম জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে দিনু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে