
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কবজি বিচ্ছিন্ন হওয়া ব্যক্তির নাম ইদ্রিস মিয়া। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের মো. ইছামউদ্দিন, তাঁর স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলাম আহত হয়েছেন। তাঁদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চানপুর গ্রামে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দীর্ঘ দিন ধরে ওই গ্রামের ইছাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের ইদ্রিস মিয়ার বিরোধ চলছে। উভয় পক্ষের দাবি, তারা পুকুরটি ইজারা নিয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে দুপুরে চানপুর গ্রামে রেললাইনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন।
সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তাঁর ছেলে মেহেদী ও তাঁর পক্ষের হুমায়ুন কবির নামের এক ব্যক্তি গুরুতর আহত হন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রেলওয়ের একটি পুকুরের ইজারা নেওয়ার দাবি ও দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে