
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের পক্ষে পোস্ট দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। দায়িত্বশীল পদে থেকে তাঁর এ কর্মকাণ্ডে প্রশাসনিক নিরপেক্ষতা রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
গতকাল সোমবার দিবাগত রাতে ওসি মোজাফ্ফর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন। তাতে তিনি লেখেন ‘২১, ১৭ ও ০৮’—যা ছাত্রদলের তিন গুরুত্বপূর্ণ প্রার্থীর ব্যালট নম্বর। ক্যাপশনে লেখেন, ‘মেধাবীদের জন্য শুভ কামনা রইল।’

উল্লিখিত নম্বরগুলোর মধ্যে ভিপি পদে প্রার্থী আবিদুল ইসলাম আবিদ (২১), জিএস পদে তানভীর বারী হামিম (১৭) এবং এজিএস পদে তানভির আল হাদী মায়েদ (০৮)।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের মতে, একজন সরকারি কর্মকর্তার নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি এক পক্ষের প্রতি সমর্থন অনৈতিক এবং প্রশাসনের নিরপেক্ষতার ওপর জনগণের আস্থা নষ্ট করে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের আমির মোহাম্মদ মোবারক হোসাইন বলেন, একজন ওসি যদি প্রকাশ্যে রাজনৈতিক পক্ষ নেন, তবে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা রাখবে কীভাবে? জেলা এনসিপি নেতারাও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের এমন পক্ষপাত ভবিষ্যতে আরও অনিয়মের ইঙ্গিত দেয়।
তবে বিষয়টি অস্বীকার করে ওসি মোজাফ্ফর দাবি করেছেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। তিনি নিজে ওই পোস্ট দেননি এবং এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু অনেকেই তাঁর এ যুক্তিকে গ্রহণযোগ্য মনে করছেন না। কারণ, পোস্টটি দীর্ঘ সময় দৃশ্যমান ছিল এবং পরে মুছে ফেলা হলেও স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে