
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিউটি পারলারে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করেছে পুলিশ। পারলারটি থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদালতপাড়া এলাকায় অবস্থিত ‘বউ সাজ’ নামে বিউটি পারলারে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী (৪২), করিমশাহ এলাকার আব্দুল সালামের মেয়ে তাশলিমা আক্তার এবং পূর্বপাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।
পুলিশ সূত্রে জানা গেছে, পারলারের মালিক বিলকিস আক্তার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। জিজ্ঞাসাবাদে পারলারের ম্যানেজার সাথী জানিয়েছেন, বিকেলে এক নারী ফেসিয়াল করার কথা বলে পারলারে আসেন। তিনি দরদাম করার পর একটি ব্যাগ রেখে বাইরে যান। কিছুক্ষণ পর পুলিশ এসে ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
এদিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকেল ৪টার দিকে ব্যাগ নিয়ে কালো পোশাক ও মুখে মাস্ক পরা এক নারী অটোরিকশায় করে এসে পারলারে যান। প্রায় আধা ঘণ্টা পর তিনি ওই পারলার থেকে বের হয়ে আসেন। এ সময় তাঁর হাতে ব্যাগটি ছিল না।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে