Ajker Patrika

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা
গত ১৫ মে বগুড়া এপিবিএন কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে এপিবিএন সদস্য তানজিমের মোটরসাইকেল বের করে নিয়ে যাচ্ছেন কনস্টেবল সুমন রেজা। (চালকের আসনে সুমন রেজা) ছবি: সিসিটিভি থেকে নেওয়া

বগুড়া জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন তাঁর স্ত্রী লাবণ্য আক্তার। ১২ বছর বয়সী শ্যালিকা প্রাইভেট পড়তে গেলে তাকে নিয়ে নিরুদ্দেশ হন কনস্টেবল সুমন রেজা। এই অভিযোগে ১২ জুন শাজাহানপুর থানায় মামলা করেছেন লাবণ্য। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ৭ জুন বেলা ৩টার দিকে সুমন রেজার শ্যালিকা প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় পরদিন শাজাহানপুর থানায় জিডি করা হয়। পরে জানা যায়, প্রাইভেট পড়তে যাওয়ার পথে কনস্টেবল সুমন রেজা মোটরসাইকেল যোগে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যান।

উল্লেখ্য, গত ১৫ মে কনস্টেবল সুমন রেজাসহ তিন কনস্টেবল নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয়ে বগুড়া চতুর্থ আর্মড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) কার্যালয়ে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তখন এপিবিএন সদস্য তানজিমকে ডেকে তাঁর মোটরসাইকেল চোরাই দাবি করে ডিবি অফিসে নেওয়ার কথা বলে উধাও হয়ে যান। এই ঘটনায় তানজিম পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ দিলেও পরে লিখিত না দেওয়ায় কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, ‘কনস্টেবল সুমন রেজা পলাতক রয়েছেন। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত