হাসিনা সরকার পতনের সময় আমি সামনের সারিতে থেকে আন্দোলন করেছি, তারপরও আমার ওপর হামলা করা হলো। এমন মন্তব্য করেছেন আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘আমি রাজনীতি করে ভাইরাল হয়নি, নাটক সিনেমায় ভাইরাল হয়েছি। একজন আরেকজনকে উসকে দিয়ে আমার ওপর হামলা করেছে।’
আজ সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হিরো আলম অভিযোগ করে বলেন, ‘দুটি কারণে আদালত চত্বরে আমাকে মারপিট করা হয়েছে। একটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা। গতকাল দুইটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমাকে মারধর করেছে।’
তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন, আমি ভাইরাল হওয়ার জন্য নাটক সাজিয়েছি। এ ধরনের মিথ্যা, গুজব ছড়ানো হয়েছে। এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি।
একটি দলের কিছু বহিষ্কৃত নেতারা আমার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে মামলা করা হবে। হাসিনা সরকার পতনের সময় আমি সামনের সারিতে থেকে আন্দোলন করেছি। তারপরও আমার ওপর হামলা করা হলো। আমার ইমেজকে নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে।’
গতকাল বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপি ও মারপিটের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।
বেলা সাড়ে ১২টার দিকে আদালত এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে এক সাংবাদিক সম্মেলনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এ হামলার ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় বলে দানি করেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে