বগুড়ার কাহালু উপজেলার বেলঘড়িয়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু থানার বেলঘড়িয়া গ্রামের আনোয়ার হোসেন (৬০) ও তাঁর স্ত্রী রমিছা খাতুন (৫৫)।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী বাড়িতে বসবাস করতেন। তাঁদের একমাত্র মেয়ে খাদিজা খাতুন নাটোরে থাকেন। বাড়ির রান্নাঘরের সঙ্গে থাকা বিদ্যুতের তার জরাজীর্ণ অবস্থায় ছিল। আনোয়ার হোসেন বাড়িতে প্রবেশের সময় রান্নাঘরের পাশে রাখা একটি বাইসাইকেল ধরলে বিদ্যুতায়িত হন। এ সময় তাঁকে উদ্ধার করতে গেলে তাঁর স্ত্রী রমিছা খাতুনও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, প্রতিবেশী পুটু মিয়া তাঁদের বাড়িতে গিয়ে স্বামী-স্ত্রীকে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মৃত অবস্থায় দেখে অন্য প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কারও অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে