বগুড়ার শাজাহানপুরে স্ত্রী তালাক দেওয়ার অভিমানে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে স্বামী নজরুল ইসলাম (৫০) আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বারআঞ্জুল গ্ৰামের মাছির বাজার মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
পরে মসজিদের মুসল্লিরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন স্বজনেরা। পথে রাত সোয়া ১১টায় তিনি মারা যান।
স্থানীয় মহিলা ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি এলাকার বাসিন্দা। তিনি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্ৰামের বাসিন্দা বাচ্চু মিয়ার একমাত্র মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ধরে ঘরজামাই ছিলেন। সংসারে তাঁদের দুটি ছেলেসন্তান রয়েছে। নজরুল পেশায় বাসের সুপারভাইজার ছিলেন। সংসারের খরচ ঠিকমতো দেন না বলে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। এর আগে দুবার তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল। সর্বশেষ স্ত্রী স্বামীকে তালাক দেন। এই অভিমানে তিনি বাজারের রাস্তায় গিয়ে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে উদ্ধার করে বগুড়ায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে