
পবিত্র ঈদুল আজহার দিনে যখন অনেক ঘরে কোরবানির মাংস রান্নার প্রস্তুতি চলছিল, তখনো কিছু ঘরে ছিল না ঈদের আনন্দ। তবে সেই ঘরগুলো বেশিক্ষণ আনন্দশূন্য থাকতে পারেনি। সেসব ঘরে পৌঁছে গেছে কোরবানির আনন্দ, বদলে গেছে বহু মানুষের ঈদের দিন।
বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের শতাধিক গ্রামের প্রায় ৫ হাজার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের হাতে কোরবানির মাংস তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে। গতকাল ঈদের দিনজুড়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয় সূত্র বলেছে, প্রতিমন্ত্রীর এই উদ্যোগে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন কোরবানির গরু দেয়। পরে সেসব গরু কোরবানি করে মাংস সুশৃঙ্খলভাবে বিভিন্ন গ্রামে পৌঁছে দেওয়া হয়।
শিবগঞ্জের এক বাসিন্দা বলেন, ‘প্রতিবছরই ঈদের দিনে অন্যদের ঘরে মাংস রান্না হতে দেখি, কিন্তু আমাদের ঘরে হয় না। এবার নিজের ঘরেই রান্না করেছি, এটাই সবচেয়ে বড় আনন্দ।’
স্থানীয় বাসিন্দাদের মতে, ‘এটি কেবল একটি সহায়তা কর্মসূচি নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক দৃষ্টান্ত। এই উদ্যোগে শুধু খাবারই পৌঁছায়নি, পৌঁছেছে সম্মান, সহমর্মিতা আর ঈদের প্রকৃত আনন্দের বার্তা।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে