
বগুড়ার আদমদীঘিতে পিকআপ ভ্যান ও স্কুটির সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সান্তাহার-বগুড়া মহাসড়কের ইন্দইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী খাঁপাড়া গ্রামের রমজান আলীর স্ত্রী নাদিরা বেগম মীম (২৭) ও তাঁর শিশুকন্যা নাজিফা আক্তার (২)।
আদমদীঘি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রেজাউল ইসলাম জানান, ঘটনার সময় নাদিরা তাঁর শিশুকন্যা নাজিফাকে নিয়ে একটি স্কুটিতে আদমদীঘি অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে নওগাঁগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনা ছয়জন আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নাদিরা ও তাঁর সন্তান নাজিফাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মা-মেয়ে মারা যান। আহত ছয়জনের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত নাজমা আক্তারকে (৪৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে