
বগুড়ার আদমদীঘিতে শাহানুর খান মিলন নামের এক ব্যবসায়ীর বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে ওই ব্যবসায়ীর স্ত্রী তাসলিমা বেগম আদমদীঘি থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে তালা দিয়ে ওই গৃহবধূ তাঁর ছেলে আবু তালহাকে নিতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় একটি মাদ্রাসায় যান। ছেলের পড়াশোনা শেষ হলে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে নিয়ে বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছে মেইন গেটের এবং বারান্দার তালা ভাঙা দেখতে পান। এরপর ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো দেখে তাঁর স্বর্ণালঙ্কার ঠিক আছে কি না দেখতে যান। ঘরের মধ্যে একটি বাক্সের ভেতর টিফিন বক্সে রাখা ৭ ভরি স্বর্ণালঙ্কার, ১টি মুক্তার মালা ও আট শ টাকা চুরি গেছে জানতে পারেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ওই দিন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর বুধবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে