
ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে বগুড়ায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ওই মামলায় তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় তাঁর স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, হামিদুল আলম মিলন ও তাঁর স্ত্রী বগুড়া শহরে হাউজিং ব্যবসার সঙ্গে জড়িত। বাদী জাহিদুর রহমান তোফা তাঁদের কাছ থেকে ফ্ল্যাট কেনার পরেও তাঁকে ফ্ল্যাট বুঝে না দিয়ে প্রতারণা করেছেন। এ কারণে তিনি আদালতে মামলা করেন।
সূত্রে জানা গেছে, ২০২৩ সালে সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বগুড়া-১ আসনে তাঁর স্ত্রীর নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন। পুলিশ সদর দপ্তরের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়, পরে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে