বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। তাঁদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।
ওসি ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতেরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, রাত ৯টা পর্যন্ত কারও পরিচয় মেলেনি। এ ঘটনায় ট্রাকটি আটক করা যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে