
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বগুড়ার রিপন ফকিরের মরদেহ ময়নাতদন্তের জন্য তিন মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ রোববার বগুড়া সদরের এরুলিয়া বানদিঘি ফকিরপাড়া এলাকার কবর থেকে মরদেহ তোলা হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহ যথাযথভাবে পুনরায় দাফন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ।
গত ৪ আগস্ট শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিপন ফকির। এরপর নিহতের স্ত্রী মাবিয়া বেগম ১৭ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার তদন্তের স্বার্থে ২৮ অক্টোবর বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই আরিফুল ইসলাম। ৩১ অক্টোবর আদালত আবেদন মঞ্জুর করেন এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের নির্দেশ দেন।
বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, মামলার সুষ্ঠু তদন্তের জন্য মরদেহের ময়নাতদন্ত অত্যাবশ্যক।
আজ আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ, তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ যথাযথভাবে পুনরায় দাফন করা হয়।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে