
বগুড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে আসা এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আর কে পরিবহন বাসের চালক রাকিবকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে বগুড়া শহরতলির বনানী এলাকায় বাসের মধ্যে ধর্ষণের এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে বাসচালককে গ্রেপ্তার করেছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বাসচালক রাকিব (২৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকার বাসিন্দা। ধর্ষণের শিকার ওই কিশোরী সিরাজগঞ্জ জেলার কড্ডা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
ধর্ষণের শিকার স্কুলছাত্রী জানায়, ঢাকার মিরপুরের এক স্কুলছাত্রের সঙ্গে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। প্রেমিক আজ ঢাকা থেকে তার সঙ্গে দেখা করতে কড্ডার মোড় এলাকায় আসে। এরপর তারা ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী আর কে পরিবহনের একটি বাসে কড্ডার মোড় থেকে ওঠে।
পুলিশ সূত্র জানায়, বাসের হেলপার বাসের মধ্যেই বুঝতে পারেন তারা প্রেমিক-প্রেমিকা। বেলা আড়াইটার দিকে বাসটি বগুড়া শহরতলির বনানী মোড়ে পৌঁছালে সব যাত্রী নেমে যান, কিন্তু বাসের হেলপার ও চালক ওই কিশোর-কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে বাসটি টেনে নিয়ে যান পর্যটন মোটেলের অদূরে যানবাহন পরিষ্কার করার একটি গ্যারেজে। সেখানে বাসের হেলপার প্রেমিককে ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেন। এরপর বাসচালক রাকিব ওই কিশোরীকে বাসের মধ্যে ধর্ষণ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে ওই কিশোর-কিশোরী বাড়ি ফিরে যাওয়ার জন্য ঠনঠনিয়া বাস টার্মিনালে আসে। সেখানে কিশোরীর কান্না দেখে কয়েকজন বাসশ্রমিক ঘটনাটি জানতে পারেন।
পরে কতিপয় পরিবহনশ্রমিক নেতা ধর্ষণের ঘটনাটি মীমাংসার নামে ধামাচাপা দিয়ে তাদের ঢাকাগামী একটি বাসে তুলে দেন। এদিকে আর কে পরিবহনের ওই বাসচালক সন্ধ্যায় বাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
সন্ধ্যার পর ঘটনাটি জানতে পেরে পুলিশের একাধিক টিম মাঠে নামে। রাত ৯টার দিকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ধর্ষণের শিকার ওই কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার জবানবন্দি অনুযায়ী বাসচালক ও হেলপারের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। টাঙ্গাইলে গ্রেপ্তার বাসচালককে বগুড়ায় আনা হচ্ছে এবং হেলপারকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে