
বগুড়ার কাহালুতে রহস্যজনক আগুনে পুড়ে সোনিয়া খাতুন (২৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর মেয়ে মেহা মনিও (১০) দগ্ধ হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ৭টার দিকে কাহালু উপজেলার শিকড় গ্রামে এ ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোনিয়া খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ কারণে তাঁর দুটি সংসার ভেঙে যায়। বেশ কিছুদিন ধরে সোনিয়া তাঁর মেয়েকে নিয়ে শিকড় গ্রামে বাবা আব্দুল মান্নানের বাড়িতে বসবাস করছিলেন। শুক্রবার সকালে সোনিয়ার মা এবং ভাবি বাড়ির উঠানে ভাত রান্না করছিলেন। এমন সময় সোনিয়ার ঘরে আগুন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে প্রতিবেশীরা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরেই আগুনে পুড়ে মারা যান সোনিয়া খাতুন। তাঁর মেয়েকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক অনুসন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘর থেকে কেরোসিনের গন্ধ পেয়েছেন। এ কারণে তাঁরা ধারণা করছেন, সোনিয়া আত্মহত্যার উদ্দেশ্যে নিজেই কেরোসিন তেল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দিতে পারেন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে