
কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে বগুড়ায় ‘উদ্দীপন’ নামের একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন। এ সময় কার্যালয় থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা পাট বীজাগারের সামনে এনজিও কার্যালয়ে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন প্রোগ্রাম অফিসার হাসিনুর রহমান (৩৪) এবং ফার্স্ট ক্রেডিট অফিসার শিমুল আলী (২৭)।
উদ্দীপনের ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা বলেন, দু-তিনজন ব্যক্তি হঠাৎ কার্যালয়ে ঢুকে হামলা চালান। তাঁরা হাতুড়ি ও চাকু দিয়ে দুই কর্মীকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে কার্যালয়ের কম্পিউটার, চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। হামলাকারীরা কার্যালয়ে থাকা আনুমানিক দেড় লাখ টাকা নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।
রাজিয়া সুলতানা বলেন, গত বছরের নভেম্বর মাসে খান্দার এলাকার নূর ইসলাম নাহিদের স্ত্রী মাহমুদা রহমান দুই লাখ টাকা ঋণ নেন। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। বারবার কিস্তির জন্য তাগাদা দেওয়া হয়। শনিবার বিকেলে কিস্তি চাইতে গেলে নূর নবী নামের এক কর্মীকে মারধর করা হয়। পরে রাতে ওই গ্রাহক লোকজন দিয়ে পরিকল্পিতভাবে উদ্দীপনের কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ করেন রাজিয়া সুলতানা।
অভিযোগের বিষয়ে জানতে নূর ইসলাম ও তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে