বগুড়ার ধুনটে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। প্রতিবেশীর বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশ বাগানের ভেতর তাঁকে নির্যাতন করা হয়। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী একজন পরিবহন শ্রমিক। গতকাল শুক্রবার সন্ধ্যার পর জরুরি কাজে প্রতিবেশীর বাড়িতে যান ওই গৃহবধূ। সেখান থেকে স্বামীর বাড়ি ফেরার সময় ফাঁকা রাস্তা থেকে তুলে বাঁশ বাগানের ভেতর নিয়ে অজ্ঞাতপরিচয় দুই যুবক তাঁকে ধর্ষণ করে।
এদিকে ধর্ষকদের হাত থেকে বাঁচতে ধস্তাধস্তির একপর্যায়ে গৃহবধূ আহত হন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে যুবকেরা পালিয়ে যায়। পরে গৃহবধূকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে পুলিশি পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার মাহমুদুল হাসান বলেন, গৃহবধূর কাছে ঘটনার বর্ণনা শুনে বিষয়টি থানা-পুলিশকে জানানোর পাশাপাশি তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে ধর্ষণের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে স্থানীয় দুই যুবক জড়িত থাকতে পারে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে