
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্ত্রসহ সন্ত্রাসী সাজ্জাদ (৩৭) এবং তাঁর স্ত্রী জান্নাত আক্তারকে (৩০) আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদিঘী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে জার্মানির তৈরি ৯ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বগুড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের রাতেই থানায় হস্তান্তর করা হয়।
শাজাহানপুর থানার এসআই আব্দুর রহিদ সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রথমে সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরে সাজ্জাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর অভিযানের বিষয়ে বুঝতে পেরে সাজ্জাদের স্ত্রী বাড়িতে থাকা পিস্তলটি পাশের নর্দমায় ফেলে দেন। সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে সাজ্জাদের স্ত্রী সেটি সেখান থেকে তুলে দেন। পরে তাঁকেও আটক করা হয়। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে