
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে উড়াল সেতুর (ফ্লাইওভার) দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাঝিড়া এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসী। পরে তাঁরা উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার কাছে দাবিসংবলতি স্মারকলিপি দেন।
মহাসড়কটির পশ্চিম পাশে রয়েছে মাঝিড়া সেনানিবাস। এছাড়া বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শাজাহানপুর থানা, উপজেলা পরিষদ, খড়না হাট, ওমরদীঘি হাট, জামাদারপুকুর হাট, রানীর হাট, সাবরুল হাট, ডোমনপুকুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনসহ সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে।
মহাসড়কের পূর্ব পাশে রয়েছে সাব রেজিস্ট্রি অফিস, মাঝিড়া মডেল উচ্চবিদ্যালয়, দুবলাগাড়ি ডিগ্রি কলেজ। আরও আছে মাঝিড়া বাজার, দুবলাগাড়ি হাট, সাহনগর হাট, কামারপাড়া হাট, মাদলা হাটসহ অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
এলাকাবাসী বলছেন, মাঝিড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক পারাপারে পদচারী-সেতু (ফুটওভার ব্রিজ) রয়েছে। এতে মানুষজন হেঁটে পারাপার হতে পারেন। কিন্তু ওই এলাকায় যানবাহন পার হওয়ার ব্যবস্থা না থাকায় ভোগান্তির সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তব্যে মাঝিড়া মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু বলেন, ‘রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট-বড় কোনো যানবাহন মহাসড়ক পারাপার হতে পারছে না। কেননা মহাসড়ক নির্মাণে মাঝিড়ায় এ সুযোগ রাখাই হয়নি। তাই অবিলম্বে ফ্লাইওভার নির্মাণের জন্য সরকারের কাছে দাবি করছি।’
ব্যবসায়ী জোব্বার হোসেন বলেন, ‘ব্যবসার পণ্য পরিবহন এবং কৃষকের উৎপাদিত পণ্য হাট-বাজারে নেওয়ার জন্য ৪ কিলোমিটারের বেশি ঘুরে যেতে হয়। নিরাপদ সড়ক এবং ব্যবসায়ীদের স্বার্থে হলেও এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা জরুরি।
মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন মহাসড়ক পারাপার হচ্ছেন। তাই জনস্বার্থে এখানে ফ্লাইওভার নির্মাণ করতে হবে। না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
ইউএনও মুহসিয়া তাবাসসুম আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি তাৎক্ষণিক জানিয়েছি। মানববন্ধনে মূল নেতৃত্বে থাকা ব্যক্তিদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করিয়ে দিয়েছি।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১৩ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২০ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৭ মিনিট আগে