
বগুড়ার কাহালুতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার বোরাইল গ্রামের মতিউর রহমানের গোয়ালঘরে রাত দেড়টার দিকে পাঁচ-সাতজন চোর গরু চুরি করতে যায়। গরু চুরি ঠেকাতে মতিউর রহমানের ছেলে নুর আলম গোয়ালঘরের পেছনে পাহারায় ছিলেন। চোর ঢোকার বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করেন। এ সময় চোরের দল গোয়ালঘর থেকে বের হয় নুর আলমকে মারধর শুরু করে। এদিকে গ্রামের লোকজন ধাওয়া করে এক চোরকে ধরে ফেলে পিটুনি দেয়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও বলেন, গরু চুরি করতে আসা ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে