
জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে বগুড়ায় ৭২টি পেট্রলপাম্পের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ সরবরাহ ব্যাহত হওয়ায় জেলায় যানবাহন চলাচলে দেখা দিয়েছে স্থবিরতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
জানা গেছে, কয়েক দিন ধরে পাম্পগুলোয় ডিজেল, অকটেন ও পেট্রলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ঈদের আগের রাতে পেট্রলপাম্পগুলোয় রাতভর ব্যাপক চাপ ছিল। ফলে পাম্পগুলোয় ঈদের দিন সকাল থেকে জ্বালানি তেলের মজুত কমতে থাকে। ঈদের পরদিন রোববারেও কিছু কিছু পাম্পে জ্বালানি তেল বিক্রি হলেও সোমবার সকাল থেকে পর্যাপ্ত মজুত না থাকায় একে একে পাম্পগুলো বন্ধ ঘোষণা করতে বাধ্য হন মালিকেরা।
পেট্রলপাম্পের কর্মচারীরা জানান, ঈদের আগের রাতেই বেশির ভাগ পাম্পের জ্বালানি তেলের মজুত শেষ। সংকটের কারণের গ্রাহকদেরও বাড়তি চাপ সামলাতে হয়েছে। সোমবার সকাল থেকেই জ্বালানি তেল নিতে এসে ঘুরে যাচ্ছেন অসংখ্য গ্রাহক।
পেট্রলপাম্পগুলো ঘুরে দেখা গেছে, জ্বালানি তেল শেষ লিখে রাখার পাশাপাশি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে পাম্পগুলো।
রাজশাহী পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন জানান, জ্বালানি তেলের মজুত শেষ হওয়ায় সোমবার থেকে জেলার ৭২টি পেট্রলপাম্পের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি কাটার সম্ভাবনা কম।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর পচা ডিম নিক্ষেপ করা হয়েছে। মানব পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালত থেকে হাজতে নেওয়ার পথে তাঁর...
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মো. আব্দুস সালামকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় আন্তর্জাতিক রুটে বিমানের স্থবিরতা সহসা কাটছে না। বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম....
২ ঘণ্টা আগে
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ সময় আতঙ্কে পালিয়ে আসা কাঠুরিয়াদের কয়েকজন এ তথ্য জানান। তবে বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে