
বগুড়ায় দুই শিশু ও মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর ওই মা আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— খলিশাকান্দি গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) ও তাঁদের দুই সন্তান সাইফা (৪) ও সাইফ (২)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাদিয়া বটি দিয়ে দুই সন্তানের গলা কেটে হত্যা করেন। এরপর তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঘরে আত্মহত্যা করেন। এ সময় তাঁর স্বামী শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়েছিলেন। প্রতিবেশীরা বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, দুই শিশুর লাশ রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে ছিল। আর তাদের মায়ের লাশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল, গ্রামবাসী পুলিশ পৌঁছার আগেই নামিয়ে ফেলেছে।
তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাহাদত হোসেন একজন সেনাসদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত। এক সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসেন তিনি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটতে পারে। প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুটা স্বাভাবিক হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৬ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১০ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২২ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩৪ মিনিট আগে