
বগুড়ার সোনাতলায় বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার ওপর হামলা করে আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাকুল্লা বাজারে হামলার ঘটনাটি ঘটে।
আহত যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল হান্নান বাটালু পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি।
পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নারুন জানান, শুক্রবার সন্ধ্যায় যুবদল নেতা রাশেদ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বাটালুর নেতৃত্বে তাঁর লোকজন ধাওয়া করে। রাশেদ মোটরসাইকেল ফেলে রেখে একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেই পিটিয়ে গুরুতর আহত করা হয়।
তবে বাটালু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জামায়াত নেতা মাজেদুর রহমান জুয়েল ২৯টি মোটরসাইকেলযোগে ৭০ থেকে ৮০ জন বহিরাগত সঙ্গে নিয়ে আমার বাড়িতে আসেন আমাকে আক্রমণ করার উদ্দেশ্যে। তাঁরা চলে যাওয়ার সময় দুটি গুলিবর্ষণ এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। যাওয়ার সময় তাঁরা দুটি রামদা ফেলে রেখে যান। মাজেদুর রহমান জুয়েলের সঙ্গে যুবদল নেতা রাশেদ ছিলেন। সন্ধ্যায় কে বা কারা রাশেদকে মারপিট করে আমার ওপর দোষ চাপানো হচ্ছে।’
জামায়াত নেতা মাজেদুর রহমান জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘পাকুল্লা আমার গ্রামের বাড়ি। শুক্রবার গ্রামের মসজিদে আমি ইমামতি করি। এরপর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে ফেরার পথে আমাদের মোটরসাইকেল বহরে থাকা যুবদল নেতা মেহেদী হাসান হিরুকে বাটালুর লোকজন মারধর করে। ঘটনাটি সেখানেই মীমাংসা হয়ে যায়। আমি শহরে চলে আসার পর সন্ধ্যায় যুবদল নেতা রাশেদকে বাটালুর নেতৃত্বে মারধর করা হয়।’
স্থানীয় লোকজন জানান, পাকুল্লা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকাবাসী তিন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাটালু, আরেক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নারুন এবং অপর গ্রুপের নেতৃত্বে আছেন বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল। অপর দিকে শিক্ষার্থীরাও প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করে যাচ্ছে।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবি আজকের পত্রিকাকে বলেন, পাকুল্লা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছে। সেই জের ধরেই রাশেদ নামের একজনকে মারধর করা হয়েছে। তবে বাটালুর বাড়িতে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণের ঘটনা সঠিক না। এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে