
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পলাতক নেতা ওয়ালি উল্লাহকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শীর্ষ জঙ্গি নেতা সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ার পর পলাতক থেকে জেএমবি সদস্যদের সংগঠিত করছিলেন।
আজ বুধবার বিকেলে গাবতলী থানার গোলাবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে ২৩টি জিহাদি বই উদ্ধার করে। ওয়ালি উল্লাহ গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী আজকের পত্রিকাকে বলেন, পলাতক জঙ্গি নেতা ওয়ালিউল্লাহ ও তাঁর সহযোগী জামাত আলীর নামে গাবতলী থানায় সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, কয়েক মাস ধরে গাবতলী উপজেলায় জঙ্গি নেতা ওয়ালি উল্লাহ গোপনে জেএমবি সদস্য সংগ্রহ করে তাঁদের সঙ্গে গোপনে যোগাযোগ করে আসছিলেন। সর্বশেষ ১ জানুয়ারি রাত ৮টার দিকে কর্ণিপাড়া গ্রামে বাংলা ভাইয়ের কবরস্থানসংলগ্ন বাঁশবাগানে গোপন বৈঠক করেন।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ওয়ালি উল্লাহ নিজেকে জেএমবি বগুড়া জেলার দায়িত্বশীল বলে দাবি করেন। তাঁর সঙ্গে পুরোনো জেএমবি নেতাদের যোগাযোগ রয়েছে। তাঁর নামে গাবতলী থানায় ২০১৭ সালে সন্ত্রাসবিরোধী আইন নাশকতা মামলা রয়েছে। আত্মগোপনে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য সংগ্রহের জন্য দাওয়াতি কার্যক্রম চালিয়ে আসছিলেন ওয়ালি উল্লাহ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় ‘বাংলা ভাইয়ের গ্রামে নতুন জঙ্গি তৎপরতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর তৎপরতা শুরু করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। একপর্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জঙ্গি নেতা ওয়ালি উল্লাহকে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে