
খাঁচা ভর্তি চারটি ট্রাক। মাঠ ভর্তি দর্শকের সামনে ছাড়া হলো। এ সময় মুগ্ধ হয়ে দেখেন বগুড়াবাসী। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে এই কবুতর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকার চারটি ক্লাবের ১০ হাজার কবুতর ছাড়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে চারটি ট্রাক থেকে কবুতরগুলো ছাড়া হয়। চারটি ক্লাবই ঢাকার। যে ক্লাবের কবুতর গন্তব্যস্থলে আগে পৌঁছাবে সেই ক্লাব বিজয়ী হবে। এই প্রতিযোগিতাকে ‘পিজন রেসিং’ বলে। ‘বাংলাদেশ রেসিং প্রিজন ইন্টারপ্রেনার লিমিটেড’ এর আয়োজন করে।
ক্লাব চারটি হলো, বাংলাদেশ রেসিং পিজন ওনার্স অ্যাসোসিয়েশন (বিআরপিওএ), বাংলাদেশ রেসিং পিজনস এন্ট্রাপ্রেনিউর (বিআরপিইএল), বাংলাদেশ রেসিং পিজন ফ্যান্সিয়ারস ক্লাব (বিআরপিএফসি) ও অ্যালায়েন্স রেসিং পিজন ক্লাব ঢাকা (এআরপিসিডি)।
এদিকে কবুতরের প্রতিযোগিতা এই অঞ্চলে সর্বপ্রথম অনুষ্ঠিত হওয়ায় প্রতিযোগিতাটি উপভোগ করতে শত শত দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিযোগিতার বিষয়ে বিআরপিওএ-এর ক্লাবের প্রতিনিধি মওদুদ আহমেদ বলেন, ‘একজাতীয় হোমার কবুতরের উন্নত জাত রেসার কবুতর। এসব কবুতরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় পর্যায়ে এই কবুতর প্রতিযোগিতাটি তিনটি স্থান থেকে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সিরাজগঞ্জ থেকে ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ মোকামতলা থেকে এবং এরপর পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ঢাকা পর্যন্ত সর্বশেষ রেস অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া কবুতর গুলো ঢাকায় অবস্থিত নিজ নিজ ক্লাবে পৌঁছাবে। যে ক্লাবের কবুতর গন্তব্যস্থলে আগে পৌঁছাবে সেই ক্লাব বিজয়ী হবে।’

রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
৩৫ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে