
বগুড়ার কাহালু উপজেলায় রহস্যজনক আগুনে পুড়ে সোনিয়া খাতুনের (২৯) মৃত্যুর কয়েক ঘণ্টা পরই মারা গেল তাঁর মেয়ে মেহা মনি (১০)। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শিকড় গ্রামে এ ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোনিয়া খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ কারণে তাঁর দুটি সংসার ভেঙে যায়। বেশ কিছুদিন ধরে তিনি মেয়েকে নিয়ে বাবা আব্দুল মান্নানের বাড়িতে বসবাস করছিলেন।
আজ সকালে সোনিয়ার মা ও ভাইয়ের স্ত্রী বাড়ির উঠানে রান্না করছিলেন। এ সময় সোনিয়ার ঘরে আগুন দেখতে পান তাঁরা। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় গুরুতর দগ্ধ অবস্থায় তাঁর মেয়ে মেহা মনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক অনুসন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘর থেকে কেরোসিনের গন্ধ পেয়েছেন। এ কারণে ধারণা করা হচ্ছে, সোনিয়া আত্মহত্যার উদ্দেশ্যে নিজেই কেরোসিন ঢেলে ঘরে আগুন লাগিয়ে থাকতে পারেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে