দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে তিনি অভিযোগ করেছেন, তাঁর ভক্তদের টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, একজন প্রার্থীকে জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। গত রোববার বগুড়া-৪ আসনে বৈধ ভোট পড়ে ৯৩ হাজার ৭৪৯টি। জামানত রক্ষা করতে প্রার্থীর দরকার ছিল ১১ হাজার ৭১৯টি ভোট। সেখানে হিরো আলম ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৭৫টি ভোট।
গত বছরের ফেব্রুয়ারিতে এই আসনের উপনির্বাচনে হিরো আলম মাত্র ১ হাজার ভোটেরও কম ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এখন এত কম ভোট পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভোটের দিন ১ হাজার টাকার নোট আর জিলাপির পোটলা দিয়ে হিরো আলমের ভক্তদের কেনা হয়েছে। টাকার কাছে তিনি হেরেছেন। এ ছাড়া নির্বাচনে কারচুপিরও অভিযোগ করেন তিনি।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১১ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে