
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল আমাদের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল রয়েছে। এ জন্য আমরা থানা থেকে অনুমতি নেওয়ার জন্য সব নেতা-কর্মী থানাতেই ছিলাম। ইফতারির পোলাও রান্নার জন্য অফিসে তিনজন আদা, রসুন ও পেঁয়াজ বাঁটছিল। এমন সময় মুখ বাঁধা কয়েকজন অফিসে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চেয়ার ভাঙচুর করে। আগুনে অফিসের চেয়ার ও ব্যানার পুড়ে গেছে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর তানভীর হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগেই আগুন নেভানো হয়েছে। একটি চেয়ার ও একটি ব্যানার পুড়ে গেছে। সেখানে পেট্রলের গন্ধ ছিল।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘আগামীকালের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের আয়োজন চলছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের। এর মধ্যে এ ঘটনা ঘটল।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে