
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক করেছেন স্থানীয় ছাত্র-জনতা। আজ মঙ্গলবার দুপুরে একটি লোকাল ট্রেন থেকে নামার সময় সন্দেহে হলে ওই দুই মাদক কারবারিকে স্থানীয় ছাত্র-জনতা ধরে গাঁজাসহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, আজ দুপুরে একটি লোকাল ট্রেন থেকে নামার সময় যাত্রীবেশে ওই দুই মাদক কারবারির মধ্যে একজন দৌড়ে যাওয়ার সময় স্থানীয় ছাত্র-জনতা সন্দেহ হয়। একপর্যায়ে তাঁদের আটক করেন এবং তাঁদের কাছে থাকা স্কুলব্যাগে স্কচটেপে মোড়ানো একটি বান্ডিলে চার কেজি গাঁজা পাওয়া যায়। পরে ছাত্র-জনতা তাঁদের সান্তাহার রেলওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা হলেন লালমনিরহাটের দুরাকুটি গ্রামের জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) এবং একই জেলার শ্বাশান কলোনির গ্রামের মৃত আনিছ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৩)।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ট্রেনে বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রয় করে আসছেন। উদ্ধারকৃত গাঁজাসহ দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিকেলে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে