
নিখোঁজের তিন দিন পর ভোলার দৌলতখানে প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই প্রবাসীর স্ত্রী পলাতক রয়েছেন।
নিহত যুবকের নাম লিটন (৩২)। তিনি উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নায়েব বাড়ির হারুন নায়েবের ছেলে। পুলিশের ধারণা, যেকোনো বিরোধের জেরে লিটনকে হত্যার পর তাঁকে গুমের চেষ্টা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে (১০ মার্চ) মঙ্গলবার নিখোঁজ হন লিটন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) এ বিষয়ে নিহতের পরিবার দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকে পুলিশ নিখোঁজ যুবক লিটনকে বিভিন্ন এলাকায় খুঁজতে থাকে।
একপর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নায়েব বাড়ির ওই প্রবাসীর সেপটিক ট্যাংক থেকে লিটনের মরদেহটি উদ্ধার করে। এ সময় স্থানীয় উৎসুক জনতা ওই বাড়িতে জড়ো হন।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলাও প্রক্রিয়াধীন। ঘটনার তদন্ত চলছে।
ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, যে বাড়িতে লাশ পাওয়া গেছে, সেই বাড়ির লোকজন সবাই পলাতক। তাঁদের আটকের জন্য পুলিশের কয়েকটি দল কাজ করছে। তাঁদের আটক করা গেলেই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৫ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৫ ঘণ্টা আগে