
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপির এক নেত্রীকে বিবস্ত্র করে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে ৪ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইব্রাহীমের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডসহ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১ জুন সকালে তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির নারী নেত্রী ও সাবেক ইউপি সদস্যকে জনসমক্ষে বিবস্ত্র করে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
আহত অবস্থায় ওই নেত্রীকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।
তজুমদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন নেত্রীকে জনসমক্ষে বিবস্ত্র করে নির্যাতন মধ্যযুগীয় বর্বরতার চিত্র তুলে ধরেছে। তাই দায়ীদের শাস্তি না হলে সমাজে নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বলা হয়, এ ধরনের বর্বর ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকতে পারে না। তদন্তে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে ইব্রাহীমকে বহিষ্কার করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই নেত্রীকে ফোন দিলে ধরেন তাঁর ছেলে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আব্বু তজুমদ্দিন থানায় আটজনকে আসামি করে মামলা করেছেন। আম্মু উন্নত চিকিৎসার জন্য এখন ঢাকায় অবস্থান করছেন।’

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় বলেন, ওই ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিরা সবাই আদালত থেকে জামিনে রয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে