
ভোলার ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোলা শহরের সদর রোড এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম অভিযানে নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকের পত্রিকাকে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ Reagent ব্যবহার, ট্রেড লাইসেন্স বা ক্লিনিক লাইসেন্স নবায়ন না করা, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ইউনিটি মেডিকেল সার্ভিসের মালিককে ২০ হাজার, বন্ধন হেলথকেয়ারের মালিককে ৪০ হাজার এবং ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টারের চেয়ারম্যানকে ১ লাখসহ ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সঙ্গে এ ধরনের অপরাধ আবার না করার জন্য সতর্ক করা হয়।
এ ছাড়াও একই দিন ভোলা সদর উপজেলার খালপাড় এলাকায় জয়নাল আবেদীন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের কোনো ধরনের লাইসেন্স পাওয়া যায়নি; সেন্টারের মালিক বা মালিকের পক্ষে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এ পরিপ্রেক্ষিতে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয় এবং অবৈধভাবে যেন ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা না করতে পারে, তা মনিটরিং করার জন্য সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার নাইমুল হাসনাতকে দায়িত্ব প্রদান করা হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে