
ভোলার বোরহানউদ্দিনে অপচিকিৎসায় হাত-পা হারানো ৮ বছরের শিশু মো. তানভীর অবশেষে মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
তানভীর বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামের মো. মোসলেমের ছেলে। সে চরমোনাই মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করত।
পরিবারসূত্রে জানা গেছে, তানভীরের জ্বর হলে তার মা মোসা. মিতু তাকে ২৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালের গেট থেকে আকিব মেডিকেল হলের মালিক মো. আকিব উল্লাহ প্ররোচনা দিয়ে শিশুটিকে তাঁর ফার্মেসিতে নেন। সেখানে চিকিৎসক পরিচয় দেওয়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) মো. সফিকুল ইসলাম ডেঙ্গু আক্রান্তের কথা বলে শিশুটিকে চারটি ইনজেকশন প্রয়োগ করেন।
ইনজেকশন দেওয়ার পর তানভীরের হাতে কালো দানার মতো উঠতে থাকে এবং পর্যায়ে হাত-পায়ে পচন দেখা দেয়। পরে ভোলা, বরিশাল ও ঢাকায় শিশুটির চিকিৎসা করানো হয়। চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র পরিবারটি বসতভিটাসহ সব বিক্রি করে ৯ লাখ টাকা খরচ করে।
তানভীরের বাবা মোসলেম জানান, ১৯ জুলাই ঢাকা মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর ছেলের ডান পা ও দুই হাতের কবজি কেটে ফেলেছিলেন। মৃত্যুর আগপর্যন্ত হাসপাতালের ৫১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল সে।
মোসলেম বলেন, ‘সফিকুল ইসলাম ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে ভুল চিকিৎসা দিয়েছেন। ব্যবস্থাপত্রে শিশুর ডেঙ্গু হয়েছে উল্লেখ করা হলেও তার ডেঙ্গু হয়নি। ভুল চিকিৎসায় আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।’
শফিকুলের ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে শিশু তানভীরের মা মিতু ১৫ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় ১৯ জুলাই বোরহানউদ্দিন হাসপাতালের সামনে থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামি ফার্মেসি মালিক আকিব এখনো গ্রেপ্তার হননি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে