ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৩১ জানুয়ারি) সকালে দৌলতখান উপজেলার ফরাজী ভিটাসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের কাজীরহাট গ্রামের শাহজাহান মাঝির ছেলে মো. রাজীব মাঝি (২৯) এবং একই গ্রামের ফরমুজল হক হাওলাদারের ছেলে নজরুল হাওলাদার (৩৮)।
কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে কোস্টগার্ড ভোলার দৌলতখান উপজেলার ফরাজী ভিটাসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে প্রায় ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১১৫টি ইয়াবা, ১ কেজি গাঁজা, ১০ পুরিয়া হিরোইনসহ ওই দুই যুবককে আটক করা হয়। তারা মাদক কারবারির সঙ্গে জড়িত বলে জানায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, জব্দকৃত আলামত এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানার হস্তান্তর করা হয়।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
১৬ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
২৯ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৫ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
৪২ মিনিট আগে