ভোলার তজুমদ্দিনে চোর সন্দেহে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন তজুমদ্দিনের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন (২৭)। তাঁদের গাছের সঙ্গে বেঁধে মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
আজ বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নয়ন ও আমির হোসেন সোনাপুর ইউনিয়নের ভূঁইয়াবাড়ির আব্দুল খালেকের গোয়ালঘর থেকে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এসে নয়ন ও আমিরকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন এবং বেঁধে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিলেন। পরে স্থানীয়রা তাঁদের ধরে চোর সন্দেহে গণপিটুনি দিয়েছেন। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পুলিশ খবর পেয়ে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে