বরিশালের মুলাদীতে সাত দিন ধরে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে। ওই কিশোরের বাবা দাবি, নিখোঁজ হওয়ার আগে সে তার নানাবাড়িতে ছিল। অন্যদিকে ওই কিশোরের নানা বাড়ির সদস্যরা বলছে, ওই কিশোরের বাবা ই তাকে লুকিয়ে রেখে তাঁদের ফাঁসানোর চেষ্টা করছেন।
এ ঘটনায় নিখোঁজ কিশোরের বাবা গতকাল বুধবার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান সওদাগর।
নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম—মো: আব্দুর রহমান (১৩)। সে মুলাদীর নাজিরপুর এলাকার মাদ্রাসার শিক্ষক মো. সুজনের ছেলে।
কিশোরের বাবা মো. সুজন আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে গত ১৪ আগস্ট মুলাদীর নাজিরপুরে মাদ্রাসা থেকে চরকালেখান ইউপির মধ্য লক্ষ্মীপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে গত ১৮ আগস্ট মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে আর কোনো খোঁজ পাননি তিনি।
তিনি বলেন, ‘সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। আমার ছেলে নিখোঁজের পর এখন তার নানা বাড়ির লোকজন অস্বীকার করছে। আমি এ ঘটনায় মুলাদী থানায় সাধারণ ডায়েরি করেছি।’
অন্যদিকে নিখোঁজ কিশোরের খালা নাদিয়া আক্তার নিপা আজকের পত্রিকাকে বলেন, ‘রহমান ওর দাদা বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। ওর বাবা ই লুকিয়ে রেখে আমাদের ফাঁসাতে চাচ্ছে।’
এ বিষয়ে মুলাদী থানার এসআই আব্দুর রহমান সওদাগর আজকের পত্রিকাকে বলেন, আজ (বৃহস্পতিবার) আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কিশোরের সন্ধানে থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিখোঁজ মাদ্রাসাছাত্রের বাবার দাবি, সে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। কিন্তু নানা বাড়িতে গিয়ে শুনেছেন ওই কিশোর সেখানে যায়নি। এখন আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি যে, কেন ছাত্রটি নিখোঁজ হলো।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৯ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে