
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে একই বিভাগের নবীন শিক্ষার্থীকে র্যাগিং করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ওই নবীন শিক্ষার্থীকে রাতভর অপমান, ঠাট্টা আর ভয় দেখিয়েছেন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগীয় প্রধানের কাছে পৃথক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অদূরে টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুস্তাকিম মজুমদার।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন নাফিজ ফারদিন আকন্দ স্বপ্নীল, মোহাম্মদ শামীম উদ্দিন, ইমন মাহমুদ, নেহাল আহমেদ ও মিরাজ। তাঁরা একই বিভাগের ১০তম ব্যাচের শিক্ষার্থী।
লিখিত অভিযোগের তথ্যমতে, ২৬ নভেম্বর রাত ৮টার দিকে সিনিয়রদের নির্দেশে তিনি (আল শাহারিয়ার) রুপাতলী হাউজিং মাঠে পৌঁছান। সেখান থেকে বাসে তুলে তাঁকে টোল প্লাজার পাশের এক বাসায় নেওয়া হয়। কক্ষে তুলেই গেট বন্ধ করে দেওয়া হয়। তারপর সব মোবাইল, ডিভাইস বন্ধ করা হয়, যেন কোনো প্রমাণ না থাকে। অভিযোগকারীর ভাষায় অমানবিক মানসিক নির্যাতন করা হয় তাঁর ওপর।
কখনো কবিতা আবৃত্তি করতে বাধ্য করা, না করলে ‘মেন্টাল’ আখ্যা দেওয়া হয়, বাবা-মাকে নিয়ে অশ্রাব্য গালি দেওয়া হয়। কখনো অভিনয়ের নামে সহপাঠীদের নিয়ে অশোভন দৃশ্য তৈরি করতে চাপ দেওয়া হয়। চোখে পানি দেখলে কটূক্তি, এমনকি লাঠি এনে মারার ভয় দেখানো হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ছোট প্যান্ট পরিয়ে নাচতে বলা হয়। প্রস্রাবের করতে ওয়াশরুমে যেতে চাইলে দেওয়া হয় বোতল। এমনকি দরজা খুলে রেখে ওয়াশরুম ব্যবহার করতে বলা হয়। শীতের রাতে শার্ট খুলতে বাধ্য করা হয়। শেষে বিস্কুট দিয়ে বলা হয়, ‘কুকুরের মতো চেটে খা’।
এ প্রসঙ্গে অভিযুক্ত মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, জুনিয়রদের নিয়ে পিকনিক করছিলেন। একটু রাগারাগি হয়েছে মাত্র। সেসব র্যাগিং নয়।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে। এ ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে। প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে